description
Notice Details
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০৮.০৭.২০২১ তারিখের অফিস আদেশ, সূত্র নং-০১(১৬২) জাতীঃ বিঃ/প্রশাঃ/৯২/১/০৫ অনুযায়ী সকল স্নাতক সম্মান, স্নাতক সম্মান (প্রফেশনাল) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর সংক্রমণ রোধ ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহের জন্য বর্ণিত লিংক - http://103.113.200.29/student_covidinfo/ এ প্রদত্ত ছক পূরণ করে আগামী ১২ জুলাই ২০২১ তারিখের মধ্যে submit করার জন্য বলা হয়েছে।
বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরী বিধায় শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে তথ্য ফর্মটি পূরণ করে তা ১২ জুলাই ২০২১ তারিখের মধ্যে submit করতে বলা হলো।
অধ্যক্ষ
ঢাকা সিটি কলেজ